লাইফস্টাইল

মাস্ক পরে ত্বকের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে ঘরের বাইরে বের হলে পরতে হচ্ছে মাস্ক। এ মাস্ক ভাইরাস ও ধুলবালি থেকে বাঁচতে সাহায্য করলেও তৈরি করছে কিছুটা অস্বস্তি।

দীর্ঘ সময় মুখের কোমল ত্বক মাস্কের সঙ্গে ঘষা লেগে অ্যালার্জি বা ব্রণ দেখা দেয়। বাতাস চলাচল না করতে পারায় মুখ ঢাকা অংশের আর্দ্রতা কিছুটা বেড়ে যায়। ফলে ব্রণ দেখা দেয়।

সংবেদনশীল ধরনের ত্বক বা তৈলাক্ত ত্বকে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। আসন্ন গ্রীষ্মকাল ত্বকের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে।

এর থেকে রক্ষা পাওয়ার উপায় কী?

কসমোপলিটান ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি খুবই সহজ। বাইরে থেকে ঘরে ফিরেই মুখ সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

বাইরে থেকে ঘরে ফিরেই আমরা যেমন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি, তেমনি একই সঙ্গে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। মুখ ধুয়ে নেয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে তা ত্বককে রুক্ষ করে তোলে এবং তাতে ব্যাকটেরিয়া ও পাঙাশ বাসা বাঁধে।

ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে এমন পণ্য ব্যবহার করুন, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই।

এ ছাড়া যদি দীর্ঘ সময় ঘরের বাইরে থাকা হয় ও মুখ পরিষ্কার করার উপায় না থাকে, তবে ব্যাগে রেখে দিতে পারেন ফেস ওয়াইপস। গরমের দিনে ফেস ওয়াইপস দিয়ে মুখ মুছে নিলে তা কিছুটা স্বস্তি দেবে আপনার ত্বককে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা