লাইফস্টাইল

উপহার পেতে অভিনব প্রতারণা প্রেমিকের

আন্তর্জাতিক ডেস্ক : খুবই সাধারণ একটি বিষয় ভালোবাসার সম্পর্কে থাকলে পরস্পরকে নানা উপহার দেওয়া । কিন্তু তাকাশি মিয়াগাওয়া নামের এক ব্যক্তি যা করেছেন তা সত্যিই অভিনব।

৩৯ বছর বয়সী মিয়াগাওয়া জাপানের কানসাই অঞ্চলের বাসিন্দা। একই সময়ে আলাদা আলাদা নারীর সঙ্গে প্রেম করেছেন তিনি। শুধু তাই নয়, সবাইকে ভুয়া জন্ম তারিখ বলেছেন এই প্রতারক, যেন তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন দিনে উপহার পান।

জানা যায়, তার প্রেমিকাদের একজনকে মিয়াগাওয়া বলেছেন, তার জন্ম তারিখ ২২ ফেব্রুয়ারি। কিন্তু প্রকৃতপক্ষে তার জন্ম ১৩ নভেম্বর। অন্য একজনকে তিনি জানান, তার জন্মদিন জুলাইয়ে এবং অপর একজন জানেন মিয়াগাওয়ার জন্ম এপ্রিলে।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মোট ৩৫ জন নারী তাকাশি মিয়াগাওয়ার কাছে প্রতারিত হয়েছেন। তারা সবাই মিলে তার বিরুদ্ধে ৬৬৫ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার টাকার পোশাক, উপহার নেওয়ার অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, প্রতারণার শিকার নারীর সংখ্যা আরো বাড়তে পারে।

একটি মার্কেটিং কোম্পানির হয়ে খন্ডকালীন চাকরি করেন তাকাশি মিয়াগাওয়া। বিভিন্ন পণ্য বিক্রি করেন। পরিকল্পনা করে একা থাকেন এমন নারীদের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এরপর তাদের বিয়ের প্রলোভন দেখিয়ে উপহার নেন।

কিন্তু কথায় আছে— চোরের দশদিন, গৃহস্থের একদিন। ধরা পড়ে এক থানায় দিন পার করছেন তাকাশি মিয়াগাওয়া। তার বিষয়ে তদন্ত চলছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা