লাইফস্টাইল

কিছু খাবার শীতকালে এড়িয়ে চলতে পারলে ভালো

শীতকাল আমরা সবাই কেমন যেন একটু স্থির হয়ে যাই। দৌড় ঝাঁপও একটু কমে যায়। তাই শীতকালে সহজে হজম হয় ও শরীরে চর্বি জমবে না এমন খাবার খাওয়া উচিত।শীতকালে কিছু কিছু খাবার খেলে ভালো আর কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইট।

গরম কফি: শীতকালে মগে ধোঁয়া উঠানো গরম এক মগ কফি,যেন অমৃত।গরমকালের তুলনায় শীতকালে মানুষ কম পানি পান করে । তাই এই সময় কফি খেলে শরীরে পানি স্বল্পতার সমস্যা দেখা দিতে পারে । কারণ কফি ক্যাফেইন সমৃদ্ধ যা শরীরে পানি স্বল্পতার সৃষ্টি করে। আর কফি বা চা খাওয়া হলেও পর্যাপ্ত পানি পান করতে হবে মনে করে।

টমেটো: টমেটো শীতকালের সবজি। শীতকালে টমেটো দেখতে সুন্দর লাল টসটসে হলেও এর স্বাদ হয় ঠিক বিপরীত।আর টমেটো খেতে ও হবে পরিমান মতো ,নয়ত শরীর-স্বাস্থ গড়বড় হতে পারে।অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর টমেটোতে আছে অনেক গুণ। এতে রয়েছে চার রকমের ক্যারোটিনয়েড বা ভিটামিন। গরমকালের শেষের দিকে যে টমেটো পাওয়া যায় তা বেশ সুস্বাদু। । তাই টমেটো শীতকালে না খেয়ে বরং গরমকালেই খাওয়া ভালো।

বেইক করা খাবার: শীতকালে স্যাচুরেইটেড ফ্যাট ধীর গতিতে হজম হয়। ফলে চর্বি জমতে থাকে। এই সময় শারীরিক পরিশ্রম কম হয়, বেইক করা খাবার স্যাচুরেইটেড ফ্যাট সমৃদ্ধ যা হজম হতে সময় লাগে। তাই এই ঋতুতে বেইক করা খাবার এড়িয়ে চলা ভালো।

মরিচ: শীত ঋতুতে অতিরিক্ত ঝাল খাওয়া বাদ দিতে হবে। শীত থেকে উষ্ণ রাখবে এমন খাবার খেতে হবে। ঝাল মরিচের বদলে গোল মরিচ ও আদা এক্ষেত্রে উপকারী।ঝাল খাবার পেটের জন্য মোটেও উপকারী নয়।

প্যাকেটজাত সবজি: আধুনিক সময়ে জীবনেকে সহজ করতে অনেক কিছুই করছি আমরা। সবজি আগে থেকেই বেছে রেখে দিচ্ছি, যাতে সহজেই রান্না করতে পারি।কিন্তু সবজি কেটে রাখলে এর পুষ্টিগুণ অক্ষুণ থাকে না। তাই জীবন বাজারে কিনে রাখা সবজি না ব্যবহার করাই ভালো

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা