লাইফস্টাইল

সবজি পোলাও খাওয়ার এটাই সময়

শীতকালীন সবজি এর যেন মজাই আলাদা। আর তা এখন বিভিন্ন খাবারে বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে।সবজি দিয়ে সবজি পোলাও খাওয়ার এটাই সময়। আজই তৈরি করুন শীতকালীন সবজি দিয়ে সবজি পোলাও:

উপকরণ
বাসমতি চাল ২৫০ গ্রাম, তেল ৩ টেবিল চামচ, এলাচ ৪টি, লবঙ্গ ২-৩টি, দারুচিনি বড় এক টুকরো, বড় পেঁয়াজ কুচি একটি, কাঁচা মরিচ ৩টি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পানি ও লবণ পরিমাণমতো, তেজপাতা ১টি, ঘি-১ টেবিল চামচ।

সবজি-গাজর, ফুলকপি, নতুন আলু, বরবটি, মটরশুঁটি আধা কাপ করে।

যেভাবে করবেন
সব সবজি কিউব করে কেটে আধা সেদ্ধ করে নিন। পাত্রে তেল গরম করে গরম মসলাগুলো দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিন। পেঁয়াজ বাদামি হলে বাটা মসলা দিন। চাল দিয়ে তিন মিনিট নাড়ুন।

এবার পরিমাণমতো গরম পানি ও লবণ দিয়ে দিন। ফুটে উঠলে ঢাকনা দিয়ে দিন। মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। সবজি দিয়ে আরও ১০ মিনিট রাখুন, সব শেষে পোলাও-এর ওপরে ঘি এবং কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

সবজিররংসুন্দররাখতেচাইলোসবজিগুলোআলাদাআলাদাসিদ্ধকরুন।রংসুন্দরথাকবে। আর বাসমতি চাল রান্নার আগে ধুয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন, পোলাওগুলো ঝরঝরে ও চিকন-লম্বা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা