লাইফস্টাইল

ভ্রমণে যেতে তিনটি জিনিস অবশ্যই সঙ্গে রাখবেন

সান নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ প্রকৃতির স্বার্ণিধ্য পেতে ঘুরতে যাওয়া শুরু করেছে। দীর্ঘদিনের একঘেয়েমি জীবন কাটাতে কিছু সময়ের জন্য ঘুরতে যাচ্ছে অনেকেই। কিন্তু এখন যেহেতু দিন বদলেছে তাই বেড়াতে যাওয়ার নিয়মও বদলেছে। দু-চারটি জামা ব্যাগে ভরে নিয়েই রওনা দেওয়ার দিন আর নেই। করোনার এই পরিস্থিতিতে বাইরে যাওয়ার আগে কয়েকটি জিনিস মনে করে ব্যাগে রাখুন। কী কী নিতে হবে?

মাস্ক অবশ্যই : হাতের কাছে বেশ কয়েকটি মাস্ক রাখুন। একটি নিয়ে রওনা দেবেন না। পথে কোথাও পরে যেতে পারে বা আপনার সঙ্গীদেরও প্রয়োজন হতে পারে।

পকেট স্যানিটাইজার :বেড়াতে যাওয়ার আনন্দে স্যানিটাইজার ফেলে যাওয়া চলবে না। যাতে সব সময়ে পকেটে স্যানিটাইজার থাকে। রাস্তায় ঝালমুড়ি খেতে ইচ্ছে হলেও আগে একটু স্যানিটাইজ করে নেবেন হাতটা।

অক্সিমিটার : পাহাড়-জঙ্গলে ঘুরতে গিয়ে হঠাৎ শরীর খারাপ লাগলে কিন্তু অক্সিমিটার পাওয়া যাবে না। বরং সংক্রমণ বাড়ছেই। ফলে যে কোনও সময়ে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকেই। একটি অক্সিমিটার অবশ্যই সঙ্গে রাখুন। বেড়াতে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো মনে করে আপনার ব্যাগে রাখুন।

সূত্র: আনন্দবাজার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা