লাইফস্টাইল

কমলাতে পাবেন যেসব সমস্যার সমাধান

লাইফস্টাইল ডেস্ক : কমলা খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে। ছোট থেকে বড় সকলের পছন্দের তালিকায় আছে এ ফলটি। কমলার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম। এছাড়া আরও অনেক উপাদান রয়েছে এ ফলটিতে।

পুষ্টিবিদরা বলেছেন, এই ফলটি একসঙ্গে অনেক সমস্যার সমাধান দেয়। বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে কমলা যেসব সমস্যার সমাধান দেয় তা তুলে ধরা হলো-

* কমলাতে আছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি এবং হেসপিরিডিন যা উচ্চচাপ নিয়ন্ত্রণ করে। এতে প্রাকৃতিক উপাদান হিসেবে থাকা ফ্ল্যাভনোয়েড শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

* ক্যান্সার প্রতিরোধে বেশ ভূমিকা রাখে কমলা। ত্বক, মুখের ভেতর, স্তন, ফুসফুস, পাকস্থলী ও কোলন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে কমলা। গবেষকরা বলছেন, এ ফলটিতে আরও একটি উপাদান রয়েছে। যার নাম লিমোনেন। এই উপাদান ক্যানসার প্রতিরোধে খুবই উপযোগী।

* যাদের হার্টের সমস্যা রয়েছে তারা চিকিৎসকদের পরামর্শ মেনে খেতে পারেন এ ফলটি। কমলাতে রয়েছে ভিটামিন সি, কোলিন, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার যা অ্যাথমিয়া এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয় অনেকটাই।

* প্রচুর পরিমানে ভিটামিন সি থাকায় নানা ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমলা।

* যাদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে তারা খাদ্য তালিকায় রাখতে পারেন এ ফলটি। তবে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ মেনে খাবেন। তাতে সমস্যার সমাধান হবে অনেকটাই।

বিশেষজ্ঞরা মনে করেন, ডায়াবেটিস, মস্তিষ্ক গঠন, ওজন কমাতে সাহায্য করে কমলা। তবে যাদের হাই পটাশিয়াম যুক্ত খাবারের ওপর নিষেধ আছে তাদের অবশ্যই পুষ্টিবিদ বা চিকিৎসকদের পরামর্শ নিয়ে কমলা খাওয়া উচিত। মনে রাখবেন এ ফলটি বেশি খেলে পেটে ব্যথা, ডায়েরিবা বা বদহজম হতে পারে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা