লাইফস্টাইল

দীর্ঘ সময় মাস্ক পরাতে ক্ষতি হচ্ছে না তো?

লাইফস্টাইল ডেস্ক: মহামারীর এই সময়ে যখন আমরা বাড়ির বাইরে যায়, তখন আমাদের অন্যতম ভরসার বিষয় হয়ে দাড়ায় মাস্ক পরা।

শুধু বাইরে কিংবা অফিসে নয় সব জায়গায় এই মাস্কধারী মানুষের ছড়াছড়ি। কিন্তু এই মাস্কের আবার কোনো নেগেটিভ এফেক্ট নেই তো? আপনি অফিসে যে আট ঘণ্টা মাস্ক পরে থাকছেন তাতে আপনার ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

দীর্ঘসময় ধরে একটানা মুখে মাস্ক পরে থাকলে অনেক ধরনের ত্বকের সমস্যা সত্যিই দেখা দিতে পারে। আপনারা তো দেখেছেন একটানা ঘড়ি পরতে পরতে ওই জায়গাটায় ত্বকের রঙ পাল্টে যায়। মাস্কে তো আবার ব্রণ, অ্যালার্জি, র‍্যাশের মতো সমস্যাও দেখা দিতে পারে ত্বকে।

মাস্ক আসলে আমাদের নাক আর মুখের উপর চেপে বসানো থাকে। ওই অংশের তাপমাত্রা আর আর্দ্রতা অন্যান্য অংশের চেয়ে বেশি হয়ে যায়। গরম আর ঘাম একসঙ্গে মিশে গিয়ে ব্রণ, ত্বকের রঙে তফাত, ট্রমা লাইনের মতো বেশ কিছুই সমস্যা নিয়েই হাজির হয়। তবে কোভিড থেকে বাঁচতে মাস্ক পরা এখন তো বাধ্যতামূলক তাই ত্বকের সঙ্গে আপস না করে আর কী করা যায়?

->মাস্ক পরলে আপনার ত্বক যদি খুব ঘামে তাহলে মেকআপ হালকা করুন। কারণ মেকআপ গলে গেলে তার সঙ্গে ত্বকের বিক্রিয়ায় খারাপ ফল দেখা দিতে পারে ত্বকে। চাইলে পাউডার রাখতে পারেন।

-> আপনি বাড়ির বাইরে পা রাখলে একটা মাস্ক পরুন আর সঙ্গে ব্যাগে দুটো মাস্ক রাখুন। যেটা পরেছেন সেটা ঘামে ভিজে গেলে বাকিগুলোর ব্যবহার করবেন।

-> মুখ নিয়মিত ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং পদ্ধতিতে পরিষ্কার করুন। কোথাও যাওয়ার আগে এটা যেমন ফলো করবেন তেমন ঘরে ফিরে এসেও এটাই করবেন।

-> রাস্তায় আপনার মাস্ক দিয়ে ঢাকা অংশে জ্বালাভাব দেখা দিলে বাড়ি এসে বরফ ঘষে নিন একটু। পরিষ্কার কাপড়ে বরফ দিয়ে ঘষবেন।

-> মাস্ক পরার আগে স্কিনে পর্যাপ্ত ময়েশ্চারাইজার মেখে নেবেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা