লাইফস্টাইল

শীতে ত্বকের বিভিন্ন ধরনের র‍্যাশ

লাইফস্টাইল ডেস্ক : শীতকালীন শুষ্ক প্রকৃতি আমাদের ত্বককেও রুক্ষ ও শুষ্ক করে তোলে। ত্বকের এই শুষ্কতা কারও কারও ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। ফলে জন্ম নেয় উইন্টার র‍্যাশ বা ত্বকে বিভিন্ন ধরনের র‍্যাশ।

র‍্যাশ ওঠার কারণ : সাধারণত ত্বকের পানি এবং সিবাম আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শীতল আবহাওয়া ত্বক থেকে অতিরিক্ত পানি ও তৈল শোষণ করে নেয়। ফলে ত্বকে জন্ম নিতে পারে বিভিন্ন র‍্যাশ। এছাড়া শীতেল আবহাওয়া কিছু চর্ম রোগ ও বাড়িয়ে দিতে পারে। যেমন:

১) একজিমা : এটি এক ধরণের চর্মরোগ।
২) রোজাসিয়া : এটি একধরনের ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণ। ফলে ত্বকে জন্ম নেয় ফোড়া, চুলকানি বা লালচে র‍্যাশ।
৩) কোল্ড আর্টিকেরিয়া : শীত কালীন আবহাওয়া জন্ম দেয় আর্টিকেরিয়া বা চাকা হয়ে ফুলে যাওয়া। অনেক চুলকায় আক্রান্ত স্থান।
৪) সোরিয়াসিস : শুষ্ক ত্বক সোরিয়াসিস বেড়ে যেতে সাহায্য করে।

উপসর্গ : উইন্টার র‍্যাশে সাধারণত হাত ও পা বেশি আক্রান্ত হয়। কারণ এই দুটি অঙ্গ বেশি ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসে। এর প্রধান উপসর্গ গুলো হলো-

১) লালচে হয়ে যাওয়া।
২) চুলকানি
৩) চামড়া উঠা।
৪) ছোট ছোট ফুসকুড়ি
৫) ইনফেকশন বা প্রদাহ।

কীভাবে প্রতিকার পাবেন?

১) বেশি বেশি ময়েশ্চারাইজার ব্যবহার।
২) কিছু প্রাকৃতিক তেল ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে। যেমন : নারিকেল তেল এ প্রচুর পরিমানে লরিক এসিড রয়েছে, যা ত্বকের পানি হারানো রোধ করে। সূর্যমুখী তৈলে রয়েছে লিনলিক এসিড যেতে ত্বকের প্রদাহ কমায়।এভোকাড ওয়েলে রয়েছে প্রচুর ভিটামিন সি, ডি ও ই। এই ভিটামিন গুলো ত্বকের পুষ্টি বাড়িয়ে ত্বককে মসৃন এবং সতেজ করে তোলে।
৩) শীতকালে যত বেশি সম্ভব লিকুইড সাবান বা শাওয়ার জেল দিয়ে গোসল করা উচিত।
৪) বেশি গরম পানি দিয়ে গোসল করা উচিত নয়। কুসুম কুসুম গরমপানি ব্যবহার উত্তম।

এই ঘরোয়া পদ্ধতি গুলো ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করবে। তবুও যদি ত্বকের শুষ্কতা বাড়তে থাকে এবং অন্যান্য চর্ম রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় তাহলে অবশ্যই আপনার ত্বক কোন সমস্যায় ভুগছে। তখন দেরি না করে অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

লেখক: ডা. এস কে আরিফুর রহমান, কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট এন্ড ডার্মাটো সার্জন, ডাঃ আজমল হাসপাতাল লিমিটেড, মিরপুর, ঢাকা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা