লাইফস্টাইল

শীতে রোগের প্রকোপ বাড়ে, করোনাভাইরাস থেকে সাবধানতা 

লাইফস্টাইল ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের অর্ধেক মানুষ। এই শীতে রোগের প্রকোপ বাড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও এ সময় সাধারণ সর্দি-জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের প্রদাহ, কনজাংকটিভাটিস বা চোখ ওঠা, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, খুশকি, খোস-পাঁচড়া প্রভৃতি রোগ হয়ে থাকে। আর তাই এবছর শীতের শুরু থেকেই অনেক বেশি সতর্ক থাকতে হবে রোগ মোকাবিলায়।

বিশেষজ্ঞরা বলেন, এসময় সর্দি-জ্বর হলে বাড়িতেই বিশ্রামে থাকতে পারলে ভালো। সাধারণ খাবারের পাশাপাশি প্রচুর পানি, লেবুর রস, আনারস, পেয়ারা বা আমলকী জাতীয় খাবার খাওয়া যেতে পারে। আর জ্বরের সঙ্গে কাশি, শ্বাসকষ্ট বা অন্য উপসর্গ থাকলে করোনা টেস্ট করিয়ে নিতে হবে।

শিশুদের সুস্থতার জন্য বিশেষজ্ঞরা বলেন, শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম। তাই শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির জন্য এসময় অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বুকের দুধ পান করাতে হবে। ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর হাত, পায়ে মোজা এবং মাথায় টুপি পরিয়ে রাখতে হবে। শিশুর ডায়াপার ঘন ঘন পরিবর্তন করতে হবে। ধূমপায়ী অভিভাবকদের শিশুদের সামনে ধূমপান থেকে বিরত থাকতে হবে।

এসময় বাতাসে ধূলাবালির পরিমাণ বেড়ে যায়, আর করোনাভাইরাস তো রয়েছেই যেকোনো সময় আক্রান্ত হতে পারি যদি আমরা সচেতন না থাকি। এজন্য ঘরের বাইরে গেলে সবাইকেই মাস্ক ব্যবহার করতেই হবে। বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করার অভ্যাস তো হয়েই গেছে, এটা ধরে রাখতে হবে। অন্যের সঙ্গে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

করোনাকালে সাধারণ শীতের রোগের উপসর্গ দেখা দিলেও অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা