লাইফস্টাইল

পূজা স্পেশাল লুচি-সুজি রেসিপি

নিউজ ডেস্ক : হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। মা দূর্গাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের চলে নানা আয়োজন। পূজার দিনগুলোতে থাকে খাবারেরও ভিন্নতা। পূজা আর লুচি নাম দুটি একে অপরের সাথে সম্পৃক্ত। লুচি-সুজি, লুচি-সবজি, লুচি-মাংস এভাবেই শোনা যায় অনেকগুলো যুগল পদের নাম।এবারের স্বাদ বৈচিত্র্যে পূজার থালির জন্য লুচি সাথে সুজির হালুয়া তৈরি।


সুজি বানাতে যা লাগবে:
সুজি ২ কাপ

চিনি দেড় কাপ

তরল দুধ ১ গ্লাস

৫টি এলাচ

তেজপাতা ১টি

কিশমিশ ১০/১২টি

ঘি ২ চামচ

তেল

যেভাবে বানাবেন:
চুলায় একটি হাঁড়িতে আধা কাপ পানির মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে দিন। এরপর এতে একটি তেজপাতা ফালি করে এবং এলাচগুলো ভেঙে দিন। পানি ফুটতে শুরু করলে সুজি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিতে হবে তরল দুধ। দুধে সুজি ভালোভাবে মিশিয়ে নিতে হবে।সাথে দিয়ে দিন সামান্য পানি ও চিনি।

চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। চিনি মিশে গেলে দিতে হবে কিশমিশ। কম আঁচে অনবড়ত নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। সুজি একদম ঘন হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। ব্যস তৈরি হয়ে সুস্বাদু পুজোর জন্য তৈরী স্পোশাল সুজি।
সুজির সাথে খেতে লুচিও তো চাই তাই না! চলুন তাহলে জেনে নিন লুচি বানানোর পদ্ধতি।

লুচি বানাতে যা লাগবে:
ময়দা ২ কাপ

আধা চামচ লবণ

২ চামচ ঘি

যেভাবে বানাবেন:
প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটু একটু করে পানি দিয়ে মেখে একটা ময়দার ময়ান বা ডো তৈরি করতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে ১০ মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দিতে হবে। ১০ মিনিট পর আপনার পছন্দ মতো ছোট ছোট বল করে সেগুলোকে বেলে ছোট ছোট রুটির মতো বানাতে হবে। লুচি বেলতে বেলতে একটি প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলও গরম হয়ে গেলে লুচি ভেজে নেবার পালা। দুই কাপ ময়দায় ১০-১২ টি লুচি হয়। ব্যস সহজেই তৈরি হয়ে যাবে মজাদার লুচি। সারা বছর ডায়েট করলেও এই সময় চলে কব্জি ডুবানো রসনার স্বাদ গ্রহণ। কাজেই লুচি-তেলে ভাজা সুজিও চিনির তৈরি, এসব চিন্তা ঝেড়ে ফেলে স্বাদ গ্রহণই আপতত চলুক।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা