ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

যেসব কারণে মাথায় খুশকি হতে পারে

লাইফস্টাইল ডেস্ক: খুশকি ত্বকের বিশেষ একটি অবস্থাকে বুঝায়, যা মূলত মাথার ত্বকে বেশি দেখা যায়। চুল অতিরিক্ত ময়লা বা নিয়মিত না ধুলে খুশকি হয়।

আরও পড়ুন: ইসবগুলের গুণাগুণ

যারা নিয়মিত বাইরে যায় বা ধুলাবালিতে চলাফেরা করে, তাদের খুশকি হওয়ার প্রবণতা বেশি থাকে। যদি মাথার ত্বক তৈলাক্ত থাকে বা অনেক বেশি ঘাম হয়, এতেও মাথার ত্বকে খুশকি হতে পারে। খুশকি আত্মসম্মানের এমনকি সামাজিক সমস্যাও তৈরি করতে পারে। জেনে নিন খুশকি কী কী কারণে হতে পারে-

(১) অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার:

অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার খেলে তা মাথার ত্বকে অণুজীবের ভারসাম্য সঠিক থাকে না। প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ম্যালাসেজিয়া বৃদ্ধিতে সাহায্য করে, যা খুশকি বাড়িয়ে দেয়। এটি প্রতিরোধ করতে চিনিযুক্ত স্ন্যাকস, কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া কমিয়ে দিন।

আরও পড়ুন: কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন কীভাবে?

(২) জিঙ্ক ও বি ভিটামিনের ঘাটতি:

জিঙ্ক ও বি ভিটামিন, বিশেষ করে বি৬ (পাইরিডক্সিন), বি৭ (বায়োটিন) ও বি১২ স্বাস্থ্যকর ত্বক এবং মাথার ত্বকের কার্যকারিতার জন্য অপরিহার্য। এর ঘাটতি ত্বকের ফাংশন ব্যাহত করতে পারে ও খুশকির লক্ষণগুলোকে বাড়িয়ে তুলে থাকে।

(৩) অপর্যাপ্ত হাইড্রেশন:

অপর্যাপ্ত হাইড্রেশন ত্বকের ফাংশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং শুষ্কতাকে বাড়িয়ে তুলতে পারে। ফলে মাথার ত্বকে জ্বালা ভাব হতে পারে। এতে খুশকির মাত্রা বাড়তে পারে।

আরও পড়ুন: পদোন্নতি পেতে বাড়াতে হবে যেসব দক্ষতা

(৪) পর্যাপ্ত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অভাব:

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকসহ ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওমেগা-৩ সমৃদ্ধ খাবার যেমন চর্বিযুক্ত মাছ, ফ্ল্যাক্সসিড ও আখরোট ইত্যাদি পর্যাপ্ত না খেলে মাথার ত্বকের শুষ্কতা এবং ফ্ল্যাকিনেস হতে পারে, যা খুশকিকে বাড়িয়ে তোলে। খুশকির সমস্যা সমাধানে আপনার ডায়েটে ওমেগা-৩ সমৃদ্ধ খাবার যোগ করুন।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা