সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে দাম কমলো পেট্রোল-ডিজেলের  

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২ রুপিরও বেশি হ্রাস করেছে।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে নৌকা ডুবি, নিহত ৬০

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রণালয়।এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

এক্সপোস্টে বলা হয়েছে, সাধারণ ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৬২ রুপির (বাংলাদেশি মুদ্রায় ১১৯.৩৪ টাকা) পরিবর্তে ৮৭.৬২ রুপি (১১৬.৬৮ টাকা) এবং প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬.৭২ রুপির (১২৮.৮০ টাকা) পরিবর্তে ৯৪.৭২ রুপি (১২৬.১৩ টাকা) নির্ধারণ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রণালয়। আজ ১৫ মার্চ, শুক্রবার সকাল ৬ টা থেকে রাজধানী নয়াদিল্লিসহ সারা দেশে নতুন মূল্য কার্যকর হবে।

আরও পড়ুন: গোলাম আরিফ টিপু আর নেই

মন্ত্রণালয়ের এই পোস্টের পর পৃথক এক এক্সপোস্টে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এ পদক্ষেপ নিয়েছে। এক্সপোস্টে তিনি জানায়, ‘পেট্রোল-ডিজেলের দাম কমানোর নির্দেশ দানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আরও একবার প্রমাণ করলেন যে ভারতে বসবাসকারী কোটি কোটি মানুষকে তিনি নিজের পরিবারের সদস্য মনে করেন ও জনগণের কল্যাণ ও তাদের সুখ-স্বাচ্ছন্দ্যই তার একমাত্র লক্ষ্য।’

এক্সপোস্টে হরদীপ সিং পুরী আরও বলেছেন, ভারতে এ মুহূর্তে পেট্রোলের যে দাম— তা বিশ্বের উন্নত ৫ দেশ ইতালি, ফ্রান্স, জার্মানি এবং স্পেনের চেয়েও অনেক কম।

আরও পড়ুন: ৫ বিভাগে বৃষ্টির সম্ভবনা

‘অর্থাৎ ভারতে এখন পেট্রোলের যে দাম, শতকরা হিসেবে তা ইতালির চেয়ে ৭৯%, ফ্রান্সের চেয়ে ৭৮% জার্মানির চেয়ে ৭০% এবং স্পেনের চেয়ে ৫৪% কম।’
সূত্র : এনডিটিভি

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা