সংগৃহীত
আন্তর্জাতিক

দুই প্লেনের সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে মাঝ আকাশে ২ প্লেনের সংঘর্ষে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

কেনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৫ মার্চ) সকালে স্থানীয় বিমান সংস্থা সাফারিলিংকের একটি প্লেন এবং ৯৯ ফ্লাইং ট্রেনিং স্কুলের একটি প্লেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নাইরোবির পুলিশ সদস্য অ্যাডামসন বুঙ্গেই এএফপিকে এক টেক্সট বার্তার মাধ্যমে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন : পাকিস্তানে ভারী তুষারপাতে নিহত ৩৫

এর আগে এক প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের পর যাত্রীবাহী প্লেনটি অবতরণের জন্য ফিরে যাওয়ার অনুরোধ জানায়।

সাফারিলিংক নামের বিমান সংস্থাটি বলেছে, তাদের ওই প্লেনটিতে ৪৪ জন আরোহী ছিল। এটি দিয়ানির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর বিমানটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়।

আরও পড়ুন : গাজার শিশুরা অপুষ্টির শিকার হচ্ছে

সংস্থাটি আরও জানায় দুর্ঘটনায় বিমানের যাত্রী এবং ক্র সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ওই দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সাফারিলিংক এভিয়েশন তদন্ত কার্যক্রমে অংশ নেবে।

এদিকে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি বলেছে, তারা দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা