আন্তর্জাতিক

এ বছরই ধ্বংস হবে পৃথিবী!

সান নিউজ ডেস্ক:

এ বছরই পৃথিবী ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন জন এফ কেনেডি হত্যার ভবিষ্যৎবাণী করা নারী জিয়েন ডিক্সন। তিনি বলেন, ‘এ বছর ধ্বংস হবে পৃথিবী। ব্যাপক অস্ত্রের ঝঙ্কারে শেষ হবে মানব ইতিহাস।’

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিররের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে জন এফ কেনেডির মৃত্যুর ৭ বছর পূর্বেই তার হত্যা হবার কথা জানিয়েছিলেন তিনি। এছাড়াও ১৯৫৬ সালের ১৩ মে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েও ভবিষ্যৎ বানি করেন ডিক্সন। সেসময় প্যারেড ম্যাগাজিনে তিনি জানান, আগত তৎকালীন সময় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণায় লেবার দল এগিয়ে থাকলেও বিজয়ী হবে ডেমোক্রেটরা। তার এ সকল ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় স্বঘোষিত জ্যোতিষী হিসেবে তিনি বেশ জনপ্রিয়তা পান। এখন পর্যন্ত তার সাতটি সর্বোচ্চ বিক্রি হওয়া বই রয়েছে যার মধ্যে একটি তার জীবনী নিয়ে।

মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাজ করেন এই নারী। জিয়েন দাবি করেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন এবং এ সময় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ১৯৪৫ সালের মধ্যে যুদ্ধ শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গেও তার নিয়মিত দেখা করার কথা জানা যায়।

সর্বশেষ তিনি দাবি করেছেন, চলতি বছর বড় যুদ্ধ দেখবে বিশ্ব। অস্ত্রের অতি ব্যবহার ও ধ্বংসযজ্ঞে চাপা পড়বে মানব সভ্যতা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা