সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ার সংঘাতে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতিউ রাজ্যে চলমান সংঘাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মানগু শহরের আশপাশে গতকাল বুধবার (২৪ জানুয়ারি) কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে রাজ্যটিতে কারফিউ জারি করা রয়েছে। তবুও ৩০ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: কানাডায় বিমান বিধ্বস্তে নিহত ৬

গত ২৫ ডিসেম্বর ঐ অঞ্চলে হামলায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। গতকাল আরও ৩০ জন প্রাণ হারায়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজ্যটিতে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স প্লাতিউ রাজ্যের এক পুলিশ কর্মকর্তার সাথে এই ব্যাপারে যোগাযোগ করেছিল। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জাতিগত গ্রুপ মাওঘাভুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান জোসেপ গাওয়ানকাত বলেছেন, হামলাকারীরা বেশ কয়েকটি গ্রামেও হামলা চালিয়েছে।

আরও পড়ুন: চীনে দোকানে আগুন, নিহত ৩৯

তিনি আরও বলেন, নিহত হয়েছেন যারা তারা একজন স্থানীয় নেতার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। হামলাকারীরা ঐ বাড়িটি ঘিরে ফেলেন ও ভেতরে যারা ছিলেন তাদেরকে হত্যা করেন। পূর্বের সংঘাতের সময় নিরাপত্তার জন্য স্থানীয় নেতার বাড়িতে অবস্থান করছিলেন।

ঐ হামলা থেকে যারা বেঁচে গেছেন তারা বলেছেন, হামলাকারীরা নারী-শিশুসহ সবার দিকে নির্বিচারভাবে গুলি ছুড়েছেন। এছাড়াও বাড়িতে আগুনও ধরিয়ে দেয় তারা। সূত্র: রয়টার্স

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা