সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

প্যারিসে হামলায় পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর ছুরি হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন : পেরুতে সশস্ত্র হামলায় নিহত ৯

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আইফেল টাওয়ারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি ছুরি ও হাতুড়ি নিয়ে পর্যটকদের ওপর হামলা করেন। এতে এক জার্মান নাগরিক নিহত হন।

আরও পড়ুন : ফিলিপাইনে বোমা হামলা, নিহত ৩

ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিকটবর্তী বির-হাকেইম মেট্রো স্টেশনে অভিযান চালায় পুলিশ। পরে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে তারা।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি একাধিক ছুরি নিয়ে হামলা চালিয়ে এক জার্মান পর্যটককে হত্যা করেছেন। হামলাকারী ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে হামলা চালান। এরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে তাড়া করে ও টেজার গান ব্যবহার করে আটক করে।

আরও পড়ুন : প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত নিহত ৪

হামলাকারী ২৫ বছর বয়সি এক ফরাসি নাগরিক বলে জানা গেছে। বলা হচ্ছে, ওই ব্যক্তি এর আগে ২০১৬ সালে অপর একটি হামলায় পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, হামলাকারী পুলিশকে বলেছেন, তিনি ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞে বহু মুসলিম মারা যাচ্ছে। এ বিষয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন।

আরও পড়ুন : ফ্রান্সে ছুরি হামলায় হতাহত ৩

নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বর্ন। এক্স পোস্টে তিনি বলেন, ফ্রান্সে সন্ত্রাসবাদকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা