ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে বোমা হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে (এমএসইউ) একটি ক্যাথলিক সমাবেশে বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।

আরও পড়ুন: ফ্রান্সে ছুরি হামলায় হতাহত ৩

রোববার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির মারাউই শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির একটি জিমনেশিয়ামে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এ বিস্ফোরণের তদন্ত করছে।

আঞ্চলিক পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোবেলেজা বলেন, ইসলামিক স্টেটপন্থী জঙ্গিরা প্রতিশোধমূলক এ হামলা চালিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত নিহত ৪

উল্লেখ্য, ২০১৭ সালে ফিলিপাইনের দক্ষিণের এ শহরেই ইসলামিক স্টেটের সাথে জড়িত জঙ্গিদের সাথে সরকারি বাহিনীর টানা ৫ মাস ধরে লড়াই চলে।

শনিবার (২ ডিসেম্বর) ফিলিপাইনের সামরিক বাহিনী জানায়, মাগুইন্দানাও দেল সুর প্রদেশে সামরিক অভিযান চালিয়ে ইসলামিক স্টেটপন্থী দল দাওলাহ ইসলামিয়া-ফিলিপাইনের সদস্যসহ ১১ জঙ্গিকে হত্যা করেছে তারা।

আরও পড়ুন: পাকিস্তানে বন্দুক হামলা, সেনাসহ নিহত ৮

আজ এক বিবৃতিতে লানাও দেল সুরের গভর্নর মামিনতাল আদিয়ং জুনিয়র বলেন, সকালে সংঘটিত সহিংস বোমা হামলার ঘটনার নিন্দা জানাই।

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী হামলা কঠোরভাবে নিন্দনীয়। কারণ এগুলো এমন স্থান, যেখানে শান্তির সংস্কৃতির প্রচার করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমস্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা