ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্রান্সে ছুরি হামলায় হতাহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্যটকদের ওপর হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে বন্দুক হামলা, সেনাসহ নিহত ৮

রোববার (৩ ডিসেম্বর) প্যারিসে আইফেল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে আইফেল টাওয়ার থেকে ১৫ মিনিটের দূরত্বে কাই দ্য গ্রেনেলা নামক স্থানে এক ব্যক্তি ছুরি ও হাতুড়ি নিয়ে পর্যটকদের ওপর হামলা করেন।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, এ ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সী এক ফরাসি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

তিনি ছুরি দিয়ে এক পর্যটক দম্পতিকে আক্রমণ করেন। এতে একজন জার্মান নাগরিক গুরুতর আহত হোন। এ সময় পুলিশ ধাওয়া করলে গ্রেফতারের আগে তিনি হাতুড়ি দিয়ে আরও ২ জনকে আক্রমণ করেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি অভিযানে নিহত ‍১৭৮

জেরাল্ড বলেন, সন্দেহভাজন ব্যক্তিটিকে ২০১৬ সালে আরেকটি হামলার পরিকল্পনার দায়ে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি ফরাসি নিরাপত্তা দলগুলোর নজরদারি তালিকায়ও ছিলেন। মানসিক রোগী হিসেবেও পরিচিত।

হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: কপ-২৮ ত্যাগ করল ইরান

গ্রেফতারের পর অভিযুক্ত পুলিশকে জানান, আফগানিস্তানে ও ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে এবং গাজার পরিস্থিতি নিয়ে তিনি বিরক্ত ছিলেন।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিস জানিয়েছে, এ ঘটনায় তারা তদন্তের দায়িত্ব নিয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা