সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পিটিআইয়ের নতুন চেয়ারম্যান গহর

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি অভিযানে নিহত ‍১৭৮

শনিবার (২ ডিসেম্বর) দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভোটাভুটি হয়। সেখানে গওহরকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। খবর জিও নিউজের।

পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি বলেন, ব্যারিস্টার গহর আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।

আরও পড়ুন : কপ-২৮ ত্যাগ করল ইরান

পিটিআইয়ের সদ্য সাবেক প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলের চেয়ারম্যান পদে গহর খানকে মনোনীত করেছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) দুর্নীতি মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ড হয়। এ মামলায় আপাতত সাজা স্থগিত থাকলেও কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় ইমরান কারাগারে আছেন।

আরও পড়ুন : গাজায় হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গহর খানকে পিটিআইয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা