ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুক হামলা, সেনাসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলীয় একটি শহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২ সেনা সদস্যসহ ৮ বাসযাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৬ জন যাত্রী।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় চিলাস শহরের কাছে বন্দুকধারীরা একটি বাসে হামলা চালিয়ে ৮ যাত্রীকে হত্যা করেছে। এ হামলায় প্রায় ২ ডজন আহত হয়েছেন।

আরও পড়ুন: কপ-২৮ ত্যাগ করল ইরান

আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর জানান, সন্ধ্যায় হামলাকারীরা বাসে গুলি চালানোর পর এ প্রাণহানির ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডিপিএ নিউজ এজেন্সিকে গিলগিট-বাল্টিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস জানিয়েছেন, নিহতদের মধ্যে ২ জন সেনা সদস্য রয়েছেন। হামলায় আরও ২৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: গাজায় হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

আল জাজিরা জানায়, হামলার শিকার বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। হাইওয়েটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি।

কর্মকর্তারা বলেছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মূলত বাসে গুলি চালানোর পর এক পর্যায়ে এটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সাথে ধাক্কা খায়।

আরও পড়ুন: ইতিহাসে উষ্ণতম বছর ২০২৩

যদিও কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। এছাড়া যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালানোর উদ্দেশ্যও এখন পর্যন্ত অস্পষ্ট।

এক বিবৃতিতে গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান বলেন, আক্রমণে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে সরকার।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি অভিযানে নিহত ‍১৭৮

প্রসঙ্গত, চিলাস শহরটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাছে গিলগিট-বাল্টিস্তানের পার্বত্য অঞ্চলে অবস্থিত।

সেখানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা