আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক : পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং ৬ দশমিক ২। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে আঘাত হানে এ দুটি ভূকম্পন।

আরও পড়ুন : পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, নেপালে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে। শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ৩টা ২১ মিনিটে। এছাড়া নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্যেও অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, নেপালে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আর ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন : কানাডার ৪১ কূটনীতিক সরিয়ে নেওয়ার নির্দেশ

সেই ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং এর আশপাশের এলাকাগুলোতেও। এসব এলাকার বাসিন্দারা দ্বিতীয় ভূমিকম্পের পরে শক্তিশালী কম্পনের খবর জানিয়েছেন। আতঙ্কে সেখানকার অফিস এবং উচু ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশের লখনৌ, হাপুর এবং আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নেপালে সৃষ্ট এই ভূমিকম্পের প্রভাব উত্তরাখণ্ডের কিছু অংশেও অনুভূত হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ায় গোলাবর্ষণে স্বেচ্ছাসেবী নিহত

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে, নেপালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পের রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

নবম বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

যৌথ হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা