সংগৃহীত
আন্তর্জাতিক

শেষ হচ্ছে কলকাতাবাসীর অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক: দুর্গাপূজার ১ মাস আগেই ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের বিখ্যাত পদ্মার ইলিশ। কলকাতাবাসীর অপেক্ষা ফুরাচ্ছে। অতি শিগগিরই বিখ্যাত পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন তারা।

আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

সবকিছু ঠিক থাকলে শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে পশ্চিমবঙ্গের পাইকারি বাজারে ঢুকে পড়বে বাংলাদেশি ইলিশ। তারপর রোববার (২৪ সেপ্টেম্বর) থেকে খুচরা বাজারে পাওয়া যাবে ইলিশগুলো।

দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার (২০ সেপ্টেম্বর) এ ভারতে ৩৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় সরকার। এরপর সেদিন রাতের মধ্যেই পেট্রাপোল বন্দরে ইলিশের বড় একটি চালান পৌঁছে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গের বাজারে নভেম্বরের ১ম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে। ভাই ফোঁটা পর্যন্ত এই ইলিশ মিলবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের নির্বাচনের তারিখ ঘোষণা

কলকাতার মাছ ব্যবসায়ীরা বলছেন, পদ্মার ইলিশ রাজ্যে গেলেও দাম কিন্তু নাগালের খুব একটা মধ্যে থাকবে না। ১২০০-১৪০০ টাকা দাম হতে পারে এক কেজি ওজনের ইলিশের। তবে অষ্টমী, নবমী ও ভাই ফোঁটাতে কলকাতার বাজারে পদ্মার ইলিশের দাম চড়া হতে পারে। পদ্মার ইলিশ পেলেই দরকষাকষি শুরু হবে। চাহিদা অনুযায়ী ইলিশের দাম কমতে বা বাড়তে পারে।

সবশেষ, ২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে নানা আলাপ আলোচনার মাধ্যমে ২০১৯ সাল থেকে ফের বাংলাদেশের পদ্মার ইলিশ রপ্তানি শুরু হয়। মূলত ভারতের মৎস্যবিলাসী মানুষের কথা মাথায় রেখে প্রতিবার উৎসবের মৌসুমে বাংলাদেশের বিখ্যাত ইলিশ সেদেশে রপ্তানি করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা