ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার গভীরতা ছিল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার।

আরও পড়ুন: বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে, যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুদূর ক্রাইস্টচার্চ এবং উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরের ডানেডিনে কম্পন অনুভব করেন কয়েক হাজার মানুষ।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

ঐ এলাকার বাসিন্দারা জানান, ভূমিকম্পটিতে এক মিনিটেরও বেশি সময় ধরে সবকিছু কেঁপেছে। সামাজিক মাধ্যমে এক্সে এক খামারি লিখেছেন, এটা ছোট কম্পন ছিল না।

রাজনৈতিক দল গ্রিনের সদস্য ও সাবেক এমপি মোজো ম্যাথার্স বলেন, এটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। এর উৎপত্তিস্থল থেকে পিল বন খুব কাছে। পুরো বাড়ি কেঁপেছে, রান্নাঘরের ক্যাবিনেটের দরজা খুলে গিয়ে দুলছিল। এটি ক্রাইস্টচার্চ ভূমিকম্পটির কথা মনে করিয়ে দিয়েছে।

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: জোয়ারে ভেসে নিখোঁজ বৃদ্ধ

প্রাথমিক অবস্থায় বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮। পরবর্তীতে এ তথ্য পরিবর্তন করে বলা হয়, এটি ছিল ৬.৪ মাত্রার ভূমিকম্প। তবে কিছুক্ষণ পর ভূমিকম্প বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জিউনেট জানায়, বুধবার আঘাত হানা ভূমিকম্পটি ৬.২ মাত্রার ছিল।

উল্লেখ্য, ২০১১ সালে ক্রাইস্টচার্চে ৬.২ মাত্রারই একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ঐ ভূমিকম্পে ১৮৫ জন মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ভয়াবহ সেই ভূমিকম্পের কথা এখনো মানুষ ভুলতে পারেননি। ফলে যখনই দেশটিতে কোনো ভূমিকম্প সংঘটিত হয়, সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র: ডেইলি মেইল

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা