ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ পেরুতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।

আরও পড়ুন : বাস-লরির সংঘর্ষে ২০ শ্রমিক নিহত

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্তঃনগর ঐ কোচটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানান, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। পাহাড়ের হাইওয়েতে বিশেষ করে রাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান মতে, ২০২২ সালে আন্দিয়ান এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩হাজার৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন।

আরও পড়ুন : কঙ্গোতে বিক্ষোভ, নিহত বেড়ে ৪৩

আন্দিজ পর্বতমালার উঁচুতে হুয়াকোটো নামে পরিচিত এলাকা থেকে বাসটি রাস্তা থেকে পড়ে যাওয়ার কারণ কী হতে পারে এই দুর্ঘটনা এ ব্যাপারে কর্মকর্তারা বিস্তারিত কিছু জানানি।

তবে কাছাকাছি একটি শহরের মেয়র স্থানীয় রেডিওকে জানিয়েছেন, মহাসড়কের যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে তা আর মেরামত করা হয়নি। হুয়ান্টা শহর এবং চুরকাম্পা প্রদেশ থেকে জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মালিতে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, নিহত ৫৬

অবশ্য দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও দমকলকর্মীরা জীবিতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা