সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বাস-লরির সংঘর্ষে ২০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ শ্রমিকের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : ইরানে বিক্ষোভ, মাহসা আমিনির বাবা আটক

রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

লিমপোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভোনগানি চাউকে বলেন, রোববার বিকেল ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলের লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। গ্রামটি প্রতিবেশী দেশ জিম্বাবুয়ের সীমান্তবর্তী একটি গ্রাম এবং ভেনেতিয়া মাইন থেকে ২৫ কিলোমিটার দূরে।

আরও পড়ুন : কুকুরের মাংস নিষিদ্ধ করছে দ. কোরিয়া

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। পথিমধ্যে লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো খনি রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি।

জিম্বাবুয়ে এবং বোটসওয়ানার সীমান্তবর্তী ভেনেতিয়া মাইনটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে মাইনিং জায়ান্ট ডি বিয়ার্স। দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই মাইন থেকে। প্রতিষ্ঠানটিতে স্থানীয়রাসহ প্রায় সাড়ে ৪ হাজার কর্মী কাজ করেন।

আরও পড়ুন : ৫ ফুট লম্বা চুল, গিনেস বুকে কিশোর

প্রসঙ্গত, আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও দেশটিতে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা