ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া দণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। এছাড়া বর্তমানে কারাগারে আটক পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরানকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

আরও পড়ুন : ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত

মঙ্গলবার (২৯ আগস্ট) আদালতের দুই সদস্যের বেঞ্চ এই রায় দেন।

গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরানকে তোশাখানা মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। এরপর ওইদিনই তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। গ্রেফতারের পর থেকেই পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন তিনি।

আদালত নির্দেশ দেওয়ায় এখন যে কোনো সময় মুক্তি পেতে পারেন ৭০ বছর বয়সি এই রাজনীতিক।

আরও পড়ুন : ইমরানের রায় দেবে আজ

তবে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরান আজই ছাড়া পাবেন কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে এবং সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। কারাগার থেকে বের হতে ইমরানকে ওই মামলাগুলো থেকেও জামিন পেতে হবে।

অবশ্য ইমরানের বিরুদ্ধে আরও যেসব মামলা রয়েছে, সেগুলোতে জামিন পেতে তার আইনজীবীরা মঙ্গলবারই আবেদন করেছেন। এখন দেখার বিষয় ইমরান সব মামলা থেকে জামিন পান কিনা এবং পেয়ে কখন কারাগারের বন্দিদশা থেকে মুক্তি পান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা