ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ‘হিলারি’

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাণ্ডবের পর এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ক্রান্তীয় ঝড় ‘হিলারি’।

আরও পড়ুন: ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ৭

সোমবার (২১ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর উপকূলের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে হিলারি।

প্রচণ্ড বাতাস নিয়ে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা এই ঝড়ের ফলে সেখানে বন্যা দেখা দিয়েছে। ঝড়ের আঘাতে দেশটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: ভারতে বাস খাদে পড়ে হতাহত ৩৪

এটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপ-দ্বীপে ঘণ্টায় ৭০ মাইল (১১৯ কিমি) বেগে আছড়ে পড়ে। সেখানে এক ব্যক্তি গাড়িতে করে পানির স্রোত পার হওয়ার চেষ্টার সময় মারা যান।

ঝড়ের জেরে দেশটির সান্তা রোজালিয়া শহরের বেশ কিছু বাড়ি তলিয়ে গেছে। অবশ্য ঝড়টি উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দুর্বল হয়ে যাচ্ছে।

এবার গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ার প্রথম গ্রীষ্ম মন্ডলীয় ঝড় হিসেবে আঘাত হেনেছে হিলারি।

আরও পড়ুন: দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

এর আগে শেষবার ১৯৩৯ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচে আছড়ে পড়েছিল গ্রীষ্ম মন্ডলীয় ঝড়।

বিশেষজ্ঞরা জানান, সাম্প্রতিক অস্বাভাবিক আবহাওয়ার বিভিন্ন ঘটনা যুক্তরাষ্ট্রকে বিপর্যস্ত করে তুলেছে। মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের নানা অঞ্চল প্রভাবিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল রোববার (২০ আগস্ট) স্থানীয় সময় ১১ টায় ঝড়টি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপ-দ্বীপের উত্তরাঞ্চলে স্থলভাগে আছড়ে পড়ে।

আরও পড়ুন: ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

এনএইচসি সতর্কতা দিয়েছে, হিলারির কারণে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে জীবনের জন্য হুমকিস্বরূপ বন্যার সৃষ্টি হতে পারে।

অবশ্য মেক্সিকোতে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ১৮ হাজার সৈন্যকে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।

হিলারির তাণ্ডবে মেক্সিকোতে ১ ব্যক্তি মারা গেছেন। এ সময় তিনি তার গাড়িতে করে পানির স্রোত পার হওয়ার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে মারা যান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঝড়, বন্যার আশঙ্কা

স্থানীয় কর্মকর্তারা জানান, মারা যাওয়া ঐ ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঐ গাড়িতে ছিলেন। তার পরিবার বেঁচে গেছে।

এদিকে পানির স্রোত রুখতে লং বিচ এবং পাম স্প্রিংসসহ ক্যালিফোর্নিয়া জুড়ে বালির ব্যাগ ফেলে দিচ্ছেন বাসিন্দারা।

লং বিচের বাসিন্দা ইউজেনি অ্যাডলার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বন্যায় মানুষের কিছু সম্পত্তি হারানো এক জিনিস। কিন্তু বন্যায় মানুষ মারা যাওয়া অন্য জিনিস। আমি ভয় পাচ্ছি মানুষ মারা যেতে পারে।

আরও পড়ুন: ভারতের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ঝড়টিকে আবহাওয়ার অভূতপূর্ব ঘটনা বলে অভিহিত করে বলেন, দাবানল বা ভূমিকম্প, যেটাই হোক না কেন সংকটের প্রতিক্রিয়া জানাতে লস অ্যাঞ্জেলেসের গভীর অভিজ্ঞতা আছে। ঝড় মোকাবিলায় শহর প্রস্তুত।

বিবিসি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রে প্রায় ২৬ মিলিয়ন মানুষ বন্যার পর্যবেক্ষণে রয়েছে।

এর আগে শনিবার (১৯ আগস্ট) বাতাসের গতি কমে আসায় এটিকে ক্যাটাগরি-৪ থেকে ক্যাটাগরি-১ স্তরে নামিয়ে আনা হয়। তবে এরপরও কর্মকর্তারা তাদের সতর্কতা বজায় রাখেন।

আরও পড়ুন: ঘরবাড়ি ছাড়ছেন ২০ হাজার বাসিন্দা

শনিবার ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের ইমার্জেন্সি সার্ভিসেসের ডিরেক্টর ন্যান্সি ওয়ার্ড জানান, হিলারি গত ১ দশকেরও বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনও ভুল করবেন না। এটি খুব বিপজ্জনক এবং শক্তিশালী ঝড়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা