ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

আইনে স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দাপ্তরিক গোপনীয়তা আইন ও পাকিস্তান আর্মি আইন সংশোধনের বিলে স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

আরও পড়ুন: ১০০ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

তিনি আইন দুটির ব্যাপারে একমত না হতে পেরে স্বাক্ষর করা থেকে বিরত ছিলেন। কিন্তু পাকিস্তানের আইন মন্ত্রণালয় বলেছে, এটা অসাংবিধানিক।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্য প্রেসিডেন্ট আরিফ আলভি। দেশটির সংসদের উভয়কক্ষে পাস হওয়া ওই দুটি আইনের বিরোধিতা করেছে পিটিআইও।

রোববার (২০ আগস্ট) আলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, সৃষ্টিকর্তা আমার সাক্ষী, আমি অফিসিয়াল সিক্রেটস অ্যামেন্ডমেন্ট বিল-২০২৩ ও পাকিস্তান আর্মি অ্যামেন্ডমেন্ট বিল-২০২৩ এ স্বাক্ষর করিনি। কারণ আমি এই আইনগুলোর সাথে একমত নই।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

প্রেসিডেন্ট আলভি বলেছেন, তিনি অকার্যকর করার জন্য তার অফিসের কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে আইনসভায় স্বাক্ষরবিহীন বিলগুলো ফেরত পাঠাতে বলেছিলেন। কিন্তু আমি আজ জানতে পেরেছি যে, কর্মীরা আমার ইচ্ছা এবং আদেশের অবমূল্যায়ন করেছে।

এদিকে, দেশটির আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত ‘অত্যন্ত উদ্বেগজনক।’

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের কাছে দুটি বিকল্প রয়েছে: সম্মতি প্রদান নতুবা সুনির্দিষ্ট পর্যবেক্ষণসহ বিষয়টি সংসদে পাঠিয়ে দেওয়া। কিন্তু প্রেসিডেন্ট কোনও বিকল্পই পূরণ করেননি। এ ধরণের পদক্ষেপ সংবিধানের চেতনার পরিপন্থী বলেও জানানো হয়।

আরও পড়ুন: পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ১১

দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট যদি খসড়া বিলে স্বাক্ষর না করেন বা তার পর্যবেক্ষণ বা আপত্তিসহ ১০ দিনের মধ্যে তা ফেরত না পাঠান, তাহলে ইতিমধ্যে সংসদের উভয় কক্ষে পাস যাওয়ার পর বিলটি আইনে পরিণত হবে।

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্ট আরিফ আলভি শনিবার অফিসিয়াল সিক্রেটস অ্যামেন্ডমেন্ট বিল-২০২৩ ও পাকিস্তান আর্মি অ্যামেন্ডমেন্ট বিল-২০২৩ এ সম্মতি দিয়েছেন। ফলে প্রস্তাবিত আইনের খসড়া সংসদে আইনে পরিণত হওয়ার অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৬

পাকিস্তানের দুটি বিলই সিনেট এবং জাতীয় পরিষদে অনুমোদন পেয়েছিল এবং কয়েক সপ্তাহ আগে বিরোধী আইনপ্রণেতাদের সমালোচনার পরও তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সূত্র: ডন, রয়টার্স।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা