ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে সড়ক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি নদীতে ছিটকে পড়ে ৯ সেনাসদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে দেড়শ কিলোমিটার দূরের এক সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে গেছে। এতে গাড়ির ৯ সৈন্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সৈন্য ছিলেন। তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে লাদাখ পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সৈন্যরা গাড়িতে করে কারু ঘাঁটি থেকে লেহর কাছের কিয়ারিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি বলেন, লেহ এর দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমরা আমাদের ভারতীয় সেনাদের হারিয়েছি। জাতির প্রতি তাদের অবদান সর্বদা স্মরণ করা হবে। এ ছাড়াও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনা করেন মোদি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা