আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৩৩ জন।

আরও পড়ুন : দ. আফ্রিকায় সহিংসতায় নিহত ৫

মঙ্গলবার (৮ অগাস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকর্মীরাা আটকেপড়াদের উদ্ধারকাজ করে যাচ্ছেন। কাঠমান্ডুতে একটি পুরো বাড়ি ভূমিধসে ভেসে গেছে। নিখোঁজ রয়েছেন সেই বাড়ির ছয় বাসিন্দা।

আরও পড়ুন : কক্সবাজারে কমছে বন্যার পানি

দেশটির পুলিশ জানায়, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে আছে। যোগাযোগব্যবস্থা একদম খারাপ। তাই তাদের উদ্ধারকাজ কঠিন হয়ে গেছে।

এদিকে বাগমতি, বিষ্ণুমতি ও সিন্ধুলি নদীর পানির উচ্চতা ছাড়িয়েছে বিপৎসীমা। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের।

আরও পড়ুন : ৯ জেলায় ঝড়ের আভাস

এরই মধ্যে নদীগুলোর পানি উপচে পড়ে কাঠমান্ডু উপত্যকায় দেখা দিয়েছে বন্যা। ৪০ লাখ মানুষের বসবাস নেপালের রাজধানী ও আশপাশের এলাকায়। জলাবদ্ধতার কারণে অনেকেই পড়েছেন ভোগান্তিতে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে না— এমনটি আশঙ্কা প্রশাসনের।

প্রসঙ্গত, প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারি বৃষ্টিপাত হয় হিমালয়কন্যা নেপালে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা