প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন : একই বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার

মঙ্গলবার (২ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ এ দাবি করেন।

মাত্র একদিনের মধ্যে যুদ্ধবিমান তিনটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি বিমান ধ্বংস করেছে। দুটি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের উলইয়ানভকা এবং খেরসন অঞ্চলের মিরোলায়োবভকায়।’

আরও পড়ুন : সুদানে আরও ৭ দিনের যুদ্ধবিরতি

তৃতীয় যুদ্ধবিমানটি ধ্বংস করার ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘খেরসন অঞ্চলের ভেলেনতোনস্কি বসতির কাছে ইউক্রেনীয় বিমানবাহিনীর এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে।’

কোনাসেনকোভ দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের গুদাম এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। এছাড়া হামলা চালিয়ে ইউক্রেনের একশরও বেশি সেনাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন : সুদান ছেড়েছে ১ লাখ মানুষ

মুখপাত্র ইগোর কোনাসেনকোভ আরও জানান, রুশ সেনাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে রকেট ছুঁড়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু এরমধ্যে ৮টি রকেট ঠেকিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১ মে) ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ দিন জল ও স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলা ছোঁড়া হয়। এর একদিন পরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণায়ের মুখপাত্র দাবি করেছেন এক দিনের ব্যবধানে ইউক্রেনের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন তারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা