ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে আরও ৭ দিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানে যুদ্ধরত ২ পক্ষ সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী নীতিগতভাবে আরও ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আরও পড়ুন :

মঙ্গলবার (২ মে) দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধরত ২ বাহিনীর মধ্য চলমান সংঘর্ষ বন্ধে তারা মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিল। প্রেসিডেন্ট সালভা কির দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য দূতদের নাম দেওয়ার ওপর জোর দিয়েছেন। এ ব্যাপারে ২ পক্ষই সম্মত হয়েছে।

তবে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে ৪-১১ মে পর্যন্ত কথিত যুদ্ধবিরতি চুক্তির বিশ্বাসযোগ্যতা এখনও অস্পষ্ট।

এর আগে ঘোষিত ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেও উভয় পক্ষ গোলা বর্ষণ করেছে।

এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি বলেন, সুদানে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংলাপকে সমর্থন দেবে কায়রো। তবে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে সতর্কতা অবলম্বন করছে।

তিনি আরও জানিয়েছেন, সুদানের সেনাপ্রধানের একজন দূত কায়রোতে মিশরীয় কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা