ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ফ্রান্সে সংঘর্ষে শতাধিক আহত

সোমবার (১ মে) দেশটির অঙ্গরাজ্য ইলিনয়ের ৫৫ নম্বর হাইওয়েতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসন জানায়, হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ত মহাসড়ক। সোমবার প্রতিদিনের মতোই সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল। আচমকা সেখানে ধুলোর ঝড় শুরু হয়।

আরও পড়ুন : ইউনিফর্মের মর্যাদা নষ্ট হতে দেব না

এর তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায় এবং দৃশ্যমানতা শূন্যে গিয়ে পৌঁছায়। ফলে রাস্তায় চলাচল করা গাড়িগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

পরে দুর্ঘটনাস্থল থেকে ৬ টি মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিহতরা সকলেই গাড়ি চালাচ্ছিলেন। এছাড়া ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন : কোয়াডে কাউকে নেয়ার পরিকল্পনা নেই

স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে, ৪০-৬০ টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে।

স্থানীয় প্রশাসন টুইটারে জানায়, এ এক মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষার ঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলো ঝড়।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে আটক ৩১

মূলত, এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করেন। এ কারণে মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। আর মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টির তদন্ত চলছে বলে। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।

আরও পড়ুন : ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ২ টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ দেখেছেন। সংঘর্ষের পর একটি ট্রাকে বিস্ফোরণ হয়। এরপরই একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা