ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

কোয়াডে কাউকে নেয়ার পরিকল্পনা নেই

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, চার দেশের সামরিক জোট কোয়াডে আপাতত নতুন কোনো দেশকে সদস্য করার পরিকল্পনা নেই।

আরও পড়ুন : তেলের উত্তোলন কমাল ৮ দেশ

সোমবার (১ মে) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

আগামী ২৪ মে অস্ট্রেলিয়ায় বৈঠক করবেন কোয়াড জোটভুক্ত দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নেতাদের সম্মেলনের আগে এমন তথ্য জানাল মার্কিন প্রশাসন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জি-পিয়েরে কোয়াড জোটে নতুন সদস্য অন্তর্ভুক্ত না করার ব্যাপারে সাংবাদিকদের বলেছেন, ‘কোয়াড প্রতিষ্ঠিত হয়েছে দুই বছর আগে। কোয়াড এখনো একটি নবীন জোট। এ মুহূর্তে নতুন সদস্য যুক্ত করার কোনো পরিকল্পনা নেই।’

আরও পড়ুন : তিউনিসিয়ায় কবরের জায়গাও হচ্ছে না

কারিন জি-পিয়েরে, জানিয়েছেন, কোয়াড নেতারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আপাতত জোটের বিভিন্ন ক্ষেত্রে শক্তি সমুন্নত রাখার দিকে মনোযোগ দেবেন।

প্রসঙ্গত, ২০২১ সালে বাংলাদেশের এই কোয়াড জোটে যোগ দেওয়া এবং না দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল।

ওই বছরের ১০ মে ঢাকায় নিযুক্ত চীনের তৎকালীন রাষ্ট্রদূত লি জিমিং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে কোয়াড ইস্যুতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে কথা বলেছিলেন।

আরও পড়ুন : তুরস্কে ভোটগ্রহণ শুরু

রাষ্ট্রদূত লি জিমিং বলেছিলেন, যদি ঢাকা কোয়াডে যোগ দেয় তাহলে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ‘অনেক খারাপ’ হবে।

বাংলাদেশের পক্ষ থেকে পরবর্তীতে লি জিমিংয়ের এমন বক্তব্যের সমালোচনা করা হয়। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশ কখনো কোনো সামরিক জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখায়নি। সূত্র: পিটিআই

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা