ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তিউনিসিয়ায় কবরের জায়গাও হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক : নৌকায় ভূমধ্যসাগর অতিক্রম করে অবৈধভাবে ইউরোপ পাড়ি জমাতে গিয়ে ডুবে মারা যাচ্ছে অভিবাসীরা।

আরও পড়ুন : আইএস’র প্রধান নেতা নিহত

তিউনিসিয়া উপকূলে প্রায় প্রতিদিনই কয়েক ডজন অভিবাসীকে কবর দিতে হচ্ছে। এ কারণে দেশটির কর্তৃপক্ষ নতুন কবরস্থান নির্মাণের কথা বিবেচনা করছে।

২০১৭ সাল থেকে নৌকায় ভূমধ্যসাগর অতিক্রম করে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়তে শুরু করে। চলতি বছরের প্রথম তিন মাসে নৌকায় সাগর পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ভয়ঙ্কর আকারে বৃদ্ধি পেয়েছে।

ফলে সাগরে নৌকা ডুবে মৃত্যুও বেড়েছে। প্রায়ই অভিবাসন প্রত্যাশী গর্ভবতী নারী ও শিশুদের মরদেহ তিউনিসিয়া উপকূলে ভেসে আসছে। কর্তৃপক্ষ এসব দেহ সংগ্রহ করে উপকূলে কবর দিচ্ছে।

আরও পড়ুন : ইকুয়েডরে বন্দুক হামলায় নিহত ১০

২০২২ সালে তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের মতে, তিউনিসিয়ার শুধুমাত্র স্ফ্যাক্স অঞ্চলেই আট শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং চলতি বছরের শুরু থেকে তিন শতাধিক মৃতদেহ পাওয়া গেছে।

ফলে প্রায় প্রতিদিনই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। হাসপাতাল, স্থানীয় মর্গগুলো তাদের ধারণক্ষমতাকে ছাড়িয়ে গেছে এবং অনেক পৌর কবরস্থানে শরণার্থীদের কবর দেওয়ার জায়গা শেষের পথে।

স্ফ্যাক্স গভর্ণরেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিক্টিমের সংখ্যা অনেক বেশি হওয়ায়, হাবিব বোরগিবা বিশ্ববিদ্যালয় হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ১৭০টিরও বেশি মৃতদেহ রাখার ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে।’

আরও পড়ুন : মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

এই সমস্যার ‘আমূল সমাধান’ খুঁজতে স্ফ্যাক্সের কর্মকর্তারা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেছে। তারা ‘অভিবাসীদের জন্য দ্রুত একটি কবরস্থান বরাদ্দ করা এবং প্রায়শই পচনশীল মৃতদেহ পরিবহনের জন্য রেফ্রিজারেটেড ট্রাকের ব্যবস্থা করার’ বিষয়ে আলোচনা করেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ হাজারের অধিক মানুষ ইতালিয় উপকূলরেখায় পৌঁছেছে। যা ২০২২ সালের তুলনায় এই সংখ্যা প্রায় চারগুণ বেশি। গত মাসে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপগামী উদ্বাস্তু নৌকার সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন : কারখানার গ্যাসে ১১ মৃত্যু

চলতি বছর প্রায় ২০ হাজার অভিবাসী তিউনিসিয়া থেকে এবং প্রায় ১৫ হাজার অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা