ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নির্বাচনের ইঙ্গিত দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে আগামী নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতির এক মাস পার না হতেই এ ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন: আর্জেন্টিনায় জাতীয় গ্রিডে আগুন

বুধবার(১ মার্চ) পার্লামেন্ট ভাষণে এরদোয়ান বলেছেন, আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। যা প্রয়োজন তা করবে তুরস্ক। বাকিটা আল্লাহর ইচ্ছা।

গত মাসের ভয়াবহ ওই ভূমিকম্পের পর প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন কবে হবে, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছিল। কেউ কেউ বলছিলেন এ বছরের শেষদিকে নির্বাচন হতে পারে। আবার কেউ কেউ জানিয়েছিলেন, নির্বাচন হতে পারে ১৮ জুন। ভূমিকম্পের আগেই জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও লিরার দাম পড়ে যাওয়ায় জনপ্রিয়তা কমে গিয়েছিল এরদোয়ানের।

আরও পড়ুন: ৬ লাখ টাকার শার্ট গায়ে সোনম!

ছুটির দিন এড়াতে জুনের পরিবর্তে নির্বাচন মে মাসে এগিয়ে এসেছেন। জনমত জরিপ অনুসারে, এটি হবে তার সবচেয়ে বড় নির্বাচনী চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ওই ভূমিকম্পে তুরস্কে ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। এসব অঞ্চলে সফলভাবে নির্বাচন আয়োজন করা নিয়ে সন্দেহ রয়েছে। ভূমিকম্পের এক দিন পর তুরস্কের ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে তিন মাসের রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

সান নিউজ/ আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা