ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আর্জেন্টিনায় জাতীয় গ্রিডে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনায় জাতীয় গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী বুয়েন্স আইরেসসহ দেশটির অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে হিটওয়েভ ও খরার মধ্যে এমন ব্ল্যাকআউটের ঘটনায় এক নতুন বিপর্যয় সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : ৬ লাখ টাকার শার্ট গায়ে সোনম!

বৃহস্পতিবার (২ মার্চ) এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, দেশটির রাজধানীসহ বেশ কয়েকটি বড় নগরী ও আশেপাশের গ্রামাঞ্চলের বিশাল অংশ জুড়ে সম্পূর্ণ বা আংশিকভাবে অন্ধকারে ডুবে গেছে।

আরও পড়ুন : টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ

খবরে জানানো হয়, একটি মাঠ থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা ছড়িয়ে পড়ে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।

সবচেয়ে ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছে দেশটির বড় বড় নগরীগুলো। বুয়েন্স আইরেসের মেট্রোপলিটন এলাকায় প্রায় দেড় লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে প্রাণহানি আরও চার শতাধিক

এ বিষয়ে আর্জেন্টিনার জ্বালানিমন্ত্রী জানান, দ্রুত বিদ্যুৎ ফিরবে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, আর্জেন্টিনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে বিদ্যুৎ বিভ্রাটের ফলে আর্জেন্টিনাসহ প্রতিবেশী দেশ উরুগুয়ের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা