প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড কেরালায়, নিহত ১২ জন
আন্তর্জাতিক

প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড কেরালা, নিহত ১২ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতে আবারও যেন ফিরে এল ২০১৮ সালে বন্যার স্মৃতি। এবার প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসের স্বাক্ষী থাকল দেশটির কেরালাবাসী।

অতিবৃষ্টির জেরে ইদুক্কির মুন্নারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিধসের এই ঘটনা ঘটছে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও ৭০ থেকে ৮০ জন মাটি চাপা পড়ে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সূত্র : ওয়ান ইন্ডিয়া।

কেরালায় প্রবল বৃষ্টি ও বন্যার জেরে তুমুল বিপর্যয়ের মেঘ আকাশে। বৃষ্টির তোড় বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। ভারতীয় মিডিয়া বলছে, ভূমিধসে ৫৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নেমেছে দেশটির এনডিআরএফ দল।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে কেরালার ইদুক্কি জেলার বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। আর জেরে ফের দেখা দেয় বন্যার সম্ভাবনা। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সেখানে একটানা বৃষ্টির কারণেই আজ শুক্রবার (৭ আগস্ট) ভোরবেলায় ইদুক্কির মুন্নারে এই ভায়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

মধ্যপাড়ার খনিতে পাথর উত্তোলনে জিটিসির অভাবনীয় সাফল্য

দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা...

সাব রেজিস্ট্রারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রান...

‘লুলা সরকার বিরোধীদের কন্ঠরোধ করতে চাইছে’

ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে ফের এক নাটকীয় ও উত্তাল অধ্যায়ের সূচনা হয়েছে। দে...

রংপুর সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) মাসিক সভা অনুষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা