আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন: গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের দক্ষিণ-পূর্বের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছে। এছাড়া আরও শতাধিক লোক বাস্তুচ্যুত হয়েছে বলে রোববার সাও পাওলো প্রাদেশিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানিয়েছে।

আরও পড়ুন: মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান

রয়টার্স বলছে, দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকর্মীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে পুনরায় সংযোগ চালু এবং রাস্তা পরিষ্কারের কাজও চলছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠন কাজ শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। অন্যদিকে সাও পাওলো প্রদেশ সেখানকার ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করেছে।

আরও পড়ুন: একুশ অনুপ্রেরণার অবিরাম উৎস

প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সাও পাওলোর গভর্নর তারসিসিও ডি ফ্রেইতাস ফেডারেল কর্মকর্তাদের সাথে দেখা করবেন। কারণ ফেডারেল সরকারই চলমান এই দুর্যোগের প্রতিক্রিয়া সমন্বয় করবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্যোগের সময় দেশের উত্তর-পূর্বের বাহিয়া প্রদেশে কার্নিভাল উদযাপন করছিলেন। সোমবার তিনি প্রধান প্রধান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে তার কার্যালয় জানিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা