আন্তর্জাতিক

পাকিস্তানে বাস খাদে, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪১ জন নিহত হয়েছেন।৪৮ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় রোববার (২৯ জানুয়ারি) সকালে দক্ষিণ এশিয়ার এই দেশটির বেলুচিস্তানে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে

এদিকে দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে গেলে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করে ডন ডটকমকে বলেন, গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।

তিনি বলেন, ‘দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দেয় কোচটি। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়।’

আঞ্জুম আরও জানান, দুর্ঘটনার পর এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

আরও পড়ুন: পেরুতে বাস খাদে, নিহত ২৪

সহকারী কমিশনার হামজা আঞ্জুম আরও জানান, বিধ্বস্ত বাস থেকে উদ্ধার হওয়া লাশগুলো শনাক্ত করা যায়নি এবং নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা