ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মা হারালেন নরেন্দ্র মোদি

সান নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী মারা গেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনডিটিভি, আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে সমস্যা আছে

মৃত্যুকালে হীরাবেন মোদীর বয়স হয়েছিল ১০০ বছর। মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

মায়ের মৃত্যুর সংবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লেখেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’

আরও পড়ুন: নিকুঞ্জে ভবনে ভয়াবহ আগুন

গত মঙ্গলবার হঠাৎই শরীর খারাপ হওয়ায় হীরাবেন মোদীকে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ হন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি।

বিবিসি বলছে, মোদি ও তার মাকে শেষবার গত ৪ ডিসেম্বর জনসমক্ষে দেখা গিয়েছিল। সেসময় প্রধানমন্ত্রী মোদি তার নিজ রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় তার বাড়িতে গিয়েছিলেন।

ভারতীয় এই প্রধানমন্ত্রী দিল্লিতে থাকলেও মা হীরাবেন মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে থাকতেন। ১৯২৩ সালে গুজরাটের মেহসানা জেলার ভিসনগরে জন্মগ্রহণ করেন হীরাবেন। মোদি লিখেছেন, ‘তার শৈশব কেটেছিল দারিদ্র্য এবং বঞ্চনার মধ্যে।’

আরও পড়ুন: আরও ৬৫ হাসপাতালে ভর্তি

বেশ অল্প বয়সে দামোদরদাস মুলচাঁদ মোদির সঙ্গে হীরাবেনের বিয়ে হয় এবং এরপর নিজের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ভাদনগর শহরে চলে যান তিনি।

নরেন্দ্র মোদি তার ব্লগে লিখেছেন, ‘ভাদনগরে আমাদের পরিবার একটি ছোট বাড়িতে থাকত যেখানে একটি জানালাও ছিল না। আর টয়লেট বা বাথরুমের মতো বিলাসিতা ছেড়েই দিন।’

মোদি তার মাকে সময়নিষ্ঠ, পরিপাটি এবং কঠোর পরিশ্রমী হিসাবে বর্ণনা করেছিলেন। তিনি লিখেছেন, ‘কাজ করার সময়, তিনি তার প্রিয় ভজন এবং স্তুতিগান গাইতেন।’

হীরাবেন কখনোই সরকারি কোনও অনুষ্ঠানে যোগ দেননি উল্লেখ করে নরেন্দ্র মোদি লিখেছেন, তিনি তার সাথে শুধুমাত্র দু’টি অনুষ্ঠানে গিয়েছিলেন। যার দ্বিতীয়টি ছিল ২০০১ সালে, যখন তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

মোদি লিখছেন, ‘তারপর থেকে, তিনি কখনও আমার সাথে আর কোনও সরকারি অনুষ্ঠানে যাননি।’

নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হলেও মা হীরাবেন দুই বছর পরে দিল্লিতে তাকে দেখতে আসেন। মোদি তার অফিসিয়াল বাসভবনের চারপাশে মাকে দেখানো নিজের ছবি টুইট করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা