প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড় ‘নালগে’র ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৩১ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির দূর্যোগ প্রতিরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

আরও পড়ুন: বিএনপির আমলে রিজার্ভ শূন্য ছিল

দেশটির মিন্দানাও দ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো এফপি নিউজকে বলেন, নিহতদের মধ্যে ১০ জনই বন্যাকবলিত মিন্দানাও দ্বীপের দাতু ব্লাহ সিনসুয়াতের বাসিন্দা।

তিনি আরও জানান, এগিয়ে আসতে থাকা ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে মাগিন্দানাও প্রদেশের দুটি শহর বন্যা ও ভূমিধসের শিকার হয়েছে।

আরও পড়ুন: আবারও বেড়েছে সবজির দাম

তাছাড়া, উদ্ধারকারীরা দাতু ওদিন সিনসুয়ার পাশবর্তী এলাকায় উদ্ধারকাজ পরিচালনার সময় কোটাবাটো শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে ওই এলাকায় আর কারও প্রাণহানি ঘটেনি। তবে সেনাবাহিনীর উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে ঘূর্ণিঝর নালগের কারণে মিন্দানাওতে ভারি বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে হঠাৎ বন্যা ও ভূমিধ্বস দেখা দেয়।

আরও পড়ুন: ইরানে আবারও সংঘর্ষ, নিহত ৩

আবহাওয়া ব্যুরো জানায়, ঘূর্ণিঝড় নালগের গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল)। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নালগে আরও বেশি ঘনীভূত হবে। এতে ক্ষয়ক্ষতি অব্যাহত থাকতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা