আন্তর্জাতিক

রাশিয়াকে সমর্থন দিলেন কিম

সান নিউজ ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় যুক্ত করেছেন ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া চার অঞ্চলকে - খেরসন, জাপোরিঝিয়া, দোনেতস্ক ও লুহানস্ক ।এই ঘটনায় রাশিয়া আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়লেও সমর্থন পেয়েছেন উত্তর কোরিয়ার কাছ থেকে।

আরও পড়ুন : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কিছু অংশকে রাশিয়ায় সংযুক্তির ঘোষণাকে সমর্থন করার কথা জানিয়ে মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপের সময় ‘গ্যাংস্টারের মতো দ্বৈত ভূমিকা’ পালনের অভিযোগ করেছে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মস্কোর দাবিকে সমর্থন করে জানিয়েছে, ইউক্রেনের এই অঞ্চলগুলো রাশিয়ার অংশ হওয়ার বিষয়টি নিজেরাই (ভোটের মাধ্যমে) বেছে নিয়েছে।

ইউক্রেনের খেরসন, জাপোরিঝিয়া, দোনেতস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে চারদিন ধরে গণভোট অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ায় যোগদানের পক্ষে ৯৯ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে দাবি করা হয়। আর সেই ফলাফলের প্রেক্ষিতেই এই চার অঞ্চলকে রাশিয়ায় সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় মস্কোর কর্মকর্তারা।

আরও পড়ুন : অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

তবে কিয়েভ এবং পশ্চিমা নেতারা এই গণভোটকে ভুয়া হিসাবে অভিহিত করে নিন্দা করেছেন। এছাড়া জাতিসংঘের সদস্য দেশগুলোকে ইউক্রেনের কোনো পরিবর্তিত অবস্থাকে স্বীকৃতি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। একইসঙ্গে রাশিয়াকে এই অঞ্চলগুলো থেকে সৈন্য প্রত্যাহার করার অনুরোধও করেছে দেশটি।

এই পরিস্থিতিতে পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক জো চোল সু বলেছেন, ইউক্রেনের ওই গণভোট বৈধভাবে জাতিসংঘের সনদের সাথে সঙ্গতিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র তার নিজস্বতা ও আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য দেশে আক্রমণ করার পরে ‘গ্যাংস্টারের মতো দ্বৈত ভূমিকা’ পালন করে।

কেসিএনএ’র প্রকাশিত এক বিবৃতিতে জো চোল সু আরও বলেছেন, ‘অপ্রতিদ্বন্দ্বী ‘একমুখী বিশ্ব ব্যবস্থা’ বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অপব্যবহার করে সেসব দেশের আইনি অধিকারও লঙ্ঘন করে।’

তিনি বলেন, ‘সাবেক যুগোস্লাভিয়া, আফগানিস্তান এবং ইরাকসহ সার্বভৌম অনেক রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগ্রাসন যুদ্ধ শুরু করেছে। কিন্তু এরপরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করা হয়নি।’

জো বলেন, নিরাপত্তা পরিষদ যদি ওয়াশিংটনের ‘কঠোর কর্তৃত্বপূর্ণ এবং স্বেচ্ছাচারী আচরণসহ দ্বি-চারিতামূলক কাজকে’ অনুসরণ করে তাহলে সংস্থাটিকে পরিণতির মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন : সমাবেশের ডাক দিলেন ইমরান খান

উল্লেখ্য, পিয়ংইয়ং ইউক্রেনের পূর্বে দু’টি স্বঘোষিত প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার পর ইউক্রেন চলতি বছরের জুলাই মাসে রুশ মিত্র উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে।

যুক্তরাষ্ট্র গত মাসে দাবি করে, রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে কয়েক মিলিয়ন রকেট এবং আর্টিলারি শেল কিনছে। কিন্তু উত্তর কোরিয়া সেটি প্রত্যাখ্যান করে এবং এর পাশাপাশি ওয়াশিংটনকে ‘মুখ বন্ধ রাখতে’ এবং দেশের ভাবমূর্তিকে ‘কলঙ্কিত’ করার গুজব তৈরি করা বন্ধ করতেও সতর্ক করে দেয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডে...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা