আন্তর্জাতিক

সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সম্প্রচারমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একটি আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুন : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এছাড়া মানহানির অভিযোগে সিএনএন এর কাছে ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণও দাবি করেছেন ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের দাবি, সিএনএন তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলের মার্কিন জেলা আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প দাবি করেছেন, সিএনএন তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য একটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা হিসাবে নিজেদের প্রভাবকে ব্যবহার করেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান ট্রাম্প তার ২৯-পৃষ্ঠার মামলায় দাবি করেছেন, সিএনএন দীর্ঘদিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছে কারণ তারা ভয় পাচ্ছে যে- তিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মামলায় দাবি করা হয়েছে, ‘রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসাবে সিএনএন বাদীকে (ট্রাম্পকে) ‘বর্ণবাদী’, ‘রাশিয়ান দালাল’, ‘বিদ্রোহবাদী’, এমনকি শেষ পর্যন্ত ‘হিটলার’- এর চেয়েও বেশি কলঙ্কজনক প্রমাণ করতে মিথ্যা এবং মানহানিকর লেবেল দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেছে।’

আরও পড়ুন : অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

মামলায় বেশ কয়েকটি উদাহরণের তালিকা রয়েছে যেখানে সিএনএন ট্রাম্পকে হিটলারের সাথে তুলনা করতে দেখা গেছে। যার মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে উপস্থাপক ফরিদ জাকারিয়ার একটি বিশেষ প্রতিবেদনও যুক্ত করা হয়েছে যাতে জার্মান একনায়কের ফুটেজ অন্তর্ভুক্ত ছিল।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজিত হন ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ‘আগামী সপ্তাহ এবং মাসগুলোতে’ অন্যান্য বড় মিডিয়া সংস্থাগুলোর বিরুদ্ধেও মামলা করবেন এবং এমনকি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ক্যাপিটলে হামলার তদন্তকারী কংগ্রেসনাল কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা