আন্তর্জাতিক

মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

সান নিউজ ডেস্ক : পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য দেশটি প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত ১০ দিনে এ নিয়ে কয়েক দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং।খবর ব্লুমবার্গ, আল জাজিরা।

আরও পড়ুন : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এদিকে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপান তার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে। দেশটি তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলে এবং উত্তর জাপানে ট্রেন চলাচলের সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জাপানের উপকূলরক্ষী বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। জাপানের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব হোক্কাইদো এবং আওমোরি অঞ্চলে ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

২০১৭ সালের পর এটাই প্রথম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যা জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ‘বর্বর ঘটনা’র নিন্দা জানিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলও এই ঘটনার সমালোচনা করেছেন। জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রধান নিজ নিজ জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছেন।

আরও পড়ুন : নিজেদের দেশের অবস্থা দেখুন

জাপানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪ হাজার কিলোমিটার (২ হাজার ৪৮৫ মাইল) দূরত্ব অতিক্রম করেছে। চীনের উত্তর সীমান্তের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

এর আগে শনিবার (১ অক্টোবর) দুটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া বিষয়টি নিশ্চিত করেছে। দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ করছে দেশটি।

চলতি বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অন্য যে কোনো বছরের চেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন। তিনি মার্কিন-চালিত ইন্টারসেপ্টর এড়াতে ডিজাইন করা রকেট পরীক্ষাও করেছেন।

আরও পড়ুন : অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা