সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ১
আন্তর্জাতিক

সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে অন্তত একজন নিহত ও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: হত্যার রাজনীতি করে বিএনপি

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া ও জিওফিজিক্স সংস্থা বিএমকেজি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ভূমিকম্প কয়েকটি শহরে অনুভূত হয় এবং লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

আরও পড়ুন: তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

ভূমিকম্পের কারণে কোনো সুনামির শতর্কতা জারি করেনি দেশটি। তবে পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।

পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি পৃথক প্লেট মিলিত হয়েছে এমন একটি কম্পনাপ্রবণ এলাকায় (প্যাসিফিক রিং অব ফায়ার) ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

আরও পড়ুন: ফের বুরকিনা ফাসোর শাসক ক্ষমতাচ্যুত

দেশটির সুমাত্রা দ্বীপের পাশঘেঁষে যাওয়া ভূতাত্ত্বিক চ্যুতি অত্যন্ত সক্রিয় ও বিপজ্জনক। এখানে ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ভারত, থাইল্যান্ডসহ আরও ৯ দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা