বাগদাদে সহিংসতায় নিহত ২০
আন্তর্জাতিক
কারফিউ জারি

বাগদাদে সহিংসতায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিয়া নেতা মোকতাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর পরই রাজধানী বাগদাদে সহিংসতার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিজ দলের সমর্থকদের সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে দেশব্যাপী কারফিউ ঘোষণা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন সোমবার (২৯ আগস্ট)। এরপরই তার সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন।

ইরাকের বিখ্যাত রিপাবলিকান প্রাসাদে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে এবং সহিংসতা এড়াতে সশস্ত্র বাহিনী দেশজুড়ে কারফিউ ঘোষণা করে।

আরও পড়ুন : গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া

ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, চলমান কারফিউর কারণে ইরাকের মন্ত্রিসভা সরকারি অফিস বন্ধ করে দিয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সদরের সমর্থনে যারা বিক্ষোভ করেছেন তাদের মধ্যে অনেকে সেনাবাহিনীর সদস্য ছিলেন। ভারী ভারী অস্ত্র নিয়ে তারা বিক্ষোভে অংশ নেন।

আরও পড়ুন : পানির নিচে পাকিস্তানের এক-তৃতীয়াংশ

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই প্রতিবেশি দেশ ইরান তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। কুয়েত তাদের নাগরিকদের দেশে দ্রুত ফিরে যাওয়ার নির্দেশনা জারি করেছে বলে ভয়েস অব আমেরিকা, আল জাজিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা