ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৬

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীর কাছেই ৪ জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনার পর ২৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিকাগো নগর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে একটি মহল

সোমবার (৪ জুলাই) হাইল্যান্ড পার্কে এই হামলা হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্যারেড (কুচকাওয়াজ) শুরুর প্রায় ১০ মিনিট পরই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে অকস্মাৎ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

হামলার পর আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে বলে জানিয়েছে শিকাগো কর্তৃপক্ষ। প্রমাণ হিসেবে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন বলেও জানান তারা। এ ঘটনার পর হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: বাইডেনকে শুভেচ্ছা জানাবেন না পুতিন

এদিকে, গুলির ঘটনায় কুচকাওয়াজে অংশ নেওয়া অনেককেই পালাতে দেখা গেছে। তাদের কেউ কেউ রক্তাক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে কম্বলে ঢাকা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখার কথাও জানিয়েছেন।

স্থানীয় পুলিশ কমান্ডার ক্রিস ও নীল বলেছেন, বন্দুকধারী একজন তরুণ শ্বেতাঙ্গ পুরুষ। তার কাছে অস্ত্র আছে এবং তিনি বিপজ্জনক। তারা ১৮ থেকে ২০ বছর বয়সী এই শ্বেতাঙ্গ অস্ত্রধারীকে এখনও খুঁজছেন বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা