সৌদিকে টপকে শীর্ষ তেলবিক্রেতা রাশিয়া
আন্তর্জাতিক

সৌদিকে টপকে শীর্ষ তেলবিক্রেতা রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া তাদের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়ে দিয়েছে। আর ছাড় দেয়া সেই মূল্যের তেলের প্রধান ক্রেতা হয়ে উঠেছে এখন চীন।

আরও পড়ুন : আরও বন্যার জন্য প্রস্তুত থাকার নির্দেশ

এদিকে পশ্চিমা দেশগুলো যখন রুশ জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধ করে দেয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তখন দুই হাতে মস্কোর তেল কিনছে বেইজিং। রাশিয়া থেকে চীনের জ্বালানি তেল আমদানি গত এক বছরে ৫৫ শতাংশ বেড়েছে।

চলতি বছরের মে মাসে, রেকর্ড পরিমাণ আমদানির পর সৌদি আরবকে টপকে রাশিয়া এখন চীনের বাজারে এক নম্বর তেল রফতানিকারক দেশ। কোভিডের কারণে চীনে জ্বালানির চাহিদা কমলেও রুশ তেলের আমদানি বাড়িয়ে দিয়েছে বেইজিং।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর ঠিক আগে বেইজিং ও মস্কো ঘোষণা করে যে, তাদের বন্ধুত্বের ‘কোনো সীমা’ নেই। এর পরই চীনের রাষ্ট্রীয় তেল রিফাইনারি সিনোপেক এবং সরকার নিয়ন্ত্রিত আরেক জায়ান্ট জেনহুয়া ওয়েল রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়ে দেয়।

আরও পড়ুন : মির্জাপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন যুদ্ধের পর ইউরোপে তেলের বাজার সঙ্কুচিত হওয়ার পর রাশিয়া তাদের তেলের দাম কমিয়ে দেয়ায় সেই সুযোগ সাথে সাথেই লুফে নিয়েছে চীন।

চীন গত মাসে ইস্ট সাইবেরিয়া প্যাসিফিক ওশান পাইপলাইন এবং সমুদ্র পথে রাশিয়া থেকে প্রায় ৯০ লাখ টন রুশ অপরিশোধিত তেল কিনেছে বলে চীনের শুল্ক কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে।

ওই একই মাসে সৌদি আরব থেকে চীনের তেল আমদানির পরিমাণ ছিল ৭৮ লাখ টনের কিছু বেশি।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা অনুমোদন

দীর্ঘদিন থেকেই চীনের জ্বালানি তেলের বাজারে এক নম্বর বিক্রেতা সৌদি আরব, কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের পর সেই জায়গা দখল করে নিয়েছে রাশিয়া।

মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন জানায়, তারা রুশ তেল আমদানি নিষিদ্ধ করবে। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়ন রুশ জ্বালানির ওপর নির্ভরতা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করেছে এবং বিকল্প সূত্র খুঁজছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘রুশ অর্থনীতির প্রধান ধমনী’ টার্গেট করতে এসব পরিকল্পনা করা হয়েছে। যদিও জ্বালানি রফতানি রুশ অর্থনীতির প্রধান স্তম্ভ, কিন্তু রুশ জ্বালানি আমদানির ওপর বিধি-নিষেধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপের সাধারণ মানুষের ওপর।

আরও পড়ুন : তীব্র গতিতে বাড়ছে যমুনার পানি

গবেষণা সংস্থা সেন্টার ফর রিচার্স অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার গত সপ্তাহে এক রিপোর্টে জানিয়েছে, রফতানির বাজার পড়ে গেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ১০০ দিনে তেল ও গ্যাস রপ্তানি করে প্রায় ১০০০০ (দশ হাজার) কোটি ডলার আয় করেছে।

এই রফতানির ৬১ শতাংশই গেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। তবে ইউক্রেন যুদ্ধের পর সামগ্রিকভাবে জ্বালানি রফতানি থেকে রাশিয়ার আয় কমছে। মার্চে যেখানে তেল-গ্যাস বিক্রি করে রাশিয়া প্রতিদিন ১০০ কোটি ডলার আয় করছিল তা এখন কমে গেছে।

কিন্তু যুদ্ধের প্রথম ১০০ দিনে রাশিয়া প্রতিদিন যুদ্ধের পেছনে যে ব্যয় করছে (৮৭.৬ কোটি ডলার), তেল-গ্যাস বিক্রি থেকে তাদের আয় হয়েছে বেশি।

আরও পড়ুন : মমতাকে হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী

এদিকে শুধু রাশিয়া নয়, অন্য যে দেশের ওপর মার্কিন এবং পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে সেই ইরানের কাছ থেকেও প্রচুর পরিমাণে তেল কিনছে চীন।

সোমবার (২০ জুন) পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, চীন গত মাসে ইরান থেকে ২ দুই লাখ ৬০ হাজার টন অপরিশোধিত তেল আমদানি করেছে। ডিসেম্বর মাস থেকে নিয়ে এ সময়ের মধ্যে এটি ছিল চীনে ইরানি তেলের তৃতীয় চালান বলে জানিয়েছে বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা