আন্তর্জাতিক

বন্দুকধারীকে হত্যা করে হামলা ঠেকালেন নারী

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীকে হত্যা করে বড় ধরনের হত্যাযজ্ঞ ‌এড়ালো এক নারী। ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লসটনে জন্মদিনের পার্টিতে সেমি-অটোমেটিক বন্দুক দিয়ে গুলি চালান হামলাকারী।

এ সময় নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে ওই নারী পাল্টা গুলি চালিয়ে তাঁকে হত্যা করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় বুধবার (১৮ মে) ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার চার্লেসটন শহরে।

বিবিসি বলছে, সন্ধ্যায় ওই এলাকায় গাড়ি চালাচ্ছিলেন হামলাকারী বাটলার। সেখানে শিশুরা খেলাধুলা করতে থাকায় তাঁকে গাড়ির গতি কমাতে সতর্ক করা হয়। এরপর তিনি এআর-১৫ ধরনের একটি বন্দুক নিয়ে আবার সেখানে আসেন।

শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে জন্মদিনের পার্টি লক্ষ্য করে নিজের গাড়ি থেকেই গুলি ছুড়তে থাকেন বাটলার। তখনই তার দিকে বন্দুক তাক করে গুলি ছোড়েন ওই নারী। এতে বেঁচে যায় বহু মানুষ। হামলাকারী নিহত হন। ওই নারীর এমন দ্রুত সিদ্ধান্ত অনেক মানুষের জীবন বেঁচেছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী শুধুই কমিউনিটির একজন সদস্য। তিনি বৈধ অস্ত্র বহন করছিলেন। ঝুঁকিপূর্ণ ভেবে পালিয়ে যাওয়ার পরিবর্তে তিনি হুমকি মোকাবিলা করেন এবং কয়েকটি জীবন বাঁচিয়েছেন। গোলাগুলির পরও ঘটনাস্থলে ছিলেন ওই নারী। তিনি তদন্তকারীদের সহযোগিতা করেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না বলে পুলিশ জানিয়েছে।

এর আগে মঙ্গলবার টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন। যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুক হামলার ঘটনায় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা